সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:৪৫
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

দেশে আরও ১১৩ পুলিশ করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১৩ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে রোববার পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ৮৫৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে শনিবার এই সংখ্যা ছিল ৭৪১ জন।

রবিবার (৩রা মে) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টাস মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

হেডকোয়ার্টার সূত্রে জানা গেছে, রোববার পর্যন্ত যে ৮৫৪ জন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য রয়েছেন ৪৪৯ জন। আক্রান্তদের মধ্যে শনিবার (২ মে) সকাল পর্যন্ত মারা গেছেন পাঁচ পুলিশ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। আইসোলেশনে আছেন ৩১৫ জন। কোয়ারেন্টিনে আছেন এক হাজার ২৫০ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ সুস্থ হননি।

এর আগে, ১ মে (শুক্রবার) সকালে মারা যান ঢাকায় নাজির উদ্দীন নামে এক এসআই। এর আগে সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খালেক, ট্রাফিক কনস্টেবল আশেক মাহমুদ ও কনস্টেবল জসিম উদ্দিনের করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হয়। এ পর্যন্ত যে পাঁচজন মারা গেছেন, তাঁরা সবাই ডিএমপির সদস্য।

করোনা পরিস্থিতি মোকাবেলায় তৎপর বাংলাদেশ পুলিশের কয়েকজন সদস্য পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা বলেন, ‘করোনাযুদ্ধে আমাদের পাঁচ সদস্য মারা গেলেও দমে যাইনি আমরা। আমাদের সদস্যরা মাঠপর্যায়ে মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করে চলেছেন। মানুষকে সেবা দিয়ে চলেছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পুলিশের প্রতিটি সদস্য সামাজিক নিরাপত্তা বজায় রাখা সহ সব ধরনের কাজ করছেন।’

প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণের পর থেকে এ পর্যন্ত মোট ১৭৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৮,৭৯০ জন। বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন গত ৮ই মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ই মার্চ।