রবিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:০০
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

বরিশাল কারাগার থেকে বিশেষ ক্ষমায় মুক্তি পেল ৭ কয়েদি

ডেক্সরিপোর্ট  করোনার কারণে সরকারের নির্বাহী আদেশে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ ক্ষমায় ১০ বন্দির মুক্তির আদেশ আসে। এরমধ্যে তিনজনের বিরুদ্ধে নতুন মামলার জটিলতা থাকায় রবিবার দুপুরে সাতজন মুক্তিপ্রাপ্ত বন্দিকে কারাগার থেকে ছেড়ে দেয়া হয়েছে। তবে নতুন মামলা সংক্রান্ত জটিলতার কারণে বাকি তিনজনের মুক্তি বিলম্বিত হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

মুক্তি প্রাপ্তরা সবাই লঘুদন্ডপ্রাপ্ত ছিলেন। মুক্তিপ্রাপ্তরা হচ্ছেন- বরিশাল বন্দর থানার বাসিন্দা শরীফ উদ্দিন মোল্লা, রাজবাড়ীর পাংশা এলাকার দবির উদ্দিন, নগরীর কাউনিয়ার বাসিন্দা সাইফুল ইসলাম ও শামিম খলিফা, কাশিপুর এলাকার কহিনুর বেগম, উজিরপুরের গুঠিয়া এলাকার হালিম হাওলাদার, কোতয়ালী এলাকার মাইনুল ইসলাম ও আসলাম ঘরামী গৌরনদীর রাসেল প্যাদা এবং বেতাগীর সুজন কর্মকার।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক বলেন, ‘বিশেষ ক্ষমায় মুক্তির প্রথম দিনে আজ মোট ১০ জন বন্দিকে মুক্তির নির্দেশনা আসে। কিন্তু নতুন মামলা সংক্রান্ত জটিলতার কারণে তিনজনের মুক্তি বিলম্বিত হবে। তবে তাদের যে মামলায় ক্ষমা করা হয়েছে, সেটিতে তার মুক্ত হয়েছেন।’

কারা কর্তৃপক্ষের তথ্য মতে, বরিশাল কেন্দ্রীয় কারাগারের ধারণক্ষমতা ৬৩৩ জন, যেখান রবিবার সকালে সর্বশেষ হিসেব অনুযায়ী ১৩১৫ জন বন্দি রয়েছেন।