মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২৩
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

স্ত্রীসহ বিটিভির মহাপরিচালক করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মহাপরিচালক হারুন-অর-রশীদ এবং তার স্ত্রী।

রোববার (৩ মে) রাতে হারুন-অর-রশীদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তবে তার মেয়ের মেয়ের রিপোর্ট এখনও পাননি বলেও জানিয়েছেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন এস এম হারুন অর রশীদ নিজেই। রবিবার রাতে গণমাধ্যমে তিনি জানান, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। গত শুক্রবার আইইডিসিআর থেকে নমুনা সংগ্রহের পর শনিবার রাতে তার করোনা পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসাতেই বিশ্রামে আছেন তিনি।

হারুন অর রশীদ তার মেয়ের ব্যাপারে জানান, গতকাল তার নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। আজ সোমবার রিপোর্ট আসার কথা রয়েছে। সাতদিন আগে অফিস করেছিলেন বিটিভি মহাপরিচালক। তার সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের কোয়ারেন্টিনে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিটিভির এক কর্মকর্তা বলেন, সর্বশেষ সাত দিন আগে অফিস করেছিলেন মহাপরিচালক। তার আক্রান্ত হওয়ার খবরটি পাওয়ার পর তার সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের কোয়ারেন্টিনে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানা, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে বিটিভির বেশিরভাগ কর্মীই বাসা থেকে কাজ করছিলেন; সরাসরি সম্প্রচারের সঙ্গে যুক্ত অল্প কয়েকজন কর্মী অফিস করছিলেন।

দেশে করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর পর এখন পর্যন্ত ৫৪ সংবাদকর্মী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত মঙ্গলবার দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন মারা যান। গত শনিবার বেসরকারি টেলিভিশন এনটিভির মোট ১৩ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা যায়। প্রাণঘাতী এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১১ সাংবাদিক।