সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:০৬
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

লকডাউন শিথিল, ভারতে একদিনে রেকর্ড মৃত্যু ও আক্রান্ত

অনলাইন ডেস্ক  করোনাভাইরাসে ভারতে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত ও মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১৯৫ জনের। আক্রান্ত ৩ হাজার ৯০০ জন।

এনিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৪৩৩ জনে দাঁড়ালো। মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৫৬৮ জনের।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৭২৭ জন। এতে সুস্থ হওয়ার হার ২৭ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে।

করোনার বিস্তার ঠেকাতে দেশটিতে গত ২৫ মার্চ থেকে লকডাউন শুরু হয়। এরপর পরবর্তী ধাপে বাড়ানো হয়। তবে ইতিমধ্যে দেশটি বিভিন্ন অঞ্চলে লকডাউন শিথিল করেছে। এরপরই দেশটিতে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত ও মৃতের খবর এলো।

এনডিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৭৩ জন, মৃত্যু হয় ৮৩ জনের। এর আগের দিন রবিবার আক্রান্ত হয়েছিল ২৪ শ’ ৮৭ জন।

দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। প্রদেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৫৪১ জন। মারা গেছে ৫৮৩ জন।