বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৮
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সোমালিয়ায় ত্রাণবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৬

অনলাইন ডেস্ক  সোমালিয়ায় করোনার ত্রাণবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে ছয় জন নিহত হয়েছেন। সোমবারের ওই দুর্ঘটনায় বিধ্বস্ত বিমানটির পাইলটসহ সকল আরোহী মৃত্যুর খবর নিশ্চিত করেছে সোমালিয়ার পরিবহনমন্ত্রী।

তবে কি কারণে এই বিমান দুর্ঘটনা সেই কারণ এখনো উদঘাটন করতে পারেনি সোমালিয়া সরকার। তবে সোমালিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী আব্দিররাশিদ আব্দুল্লাহি মোহামেদ জানিয়েছেন, বিমানটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে সেটিকে বিধ্বস্ত করা হয়েছে।

বিধ্বস্তের ঘটনায় সোমালিয়ার পরিবহনমন্ত্রী মোহামেদ সালাদ বলেন, বিমানটিতে পাইলটসহ ছয় জন ছিলেন। এখন পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।।

এদিকে এই বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবার থেকে তদন্ত শুরু করবে সোমালিয়া সরকার।

সোমালিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, আফ্রিকান এক্সপ্রেস এয়ারওয়ের বিমানটি ত্রাণ নিয়ে সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে বাইদোয়া যাচ্ছিল।

সোমালিয়ায় সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে আল-কায়দা সমর্থিত আল শাবাব জঙ্গি গোষ্ঠী। তবে তাদের পক্ষ থেকেও এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।