সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৫
শিরোনাম :
দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন

ভারতে মদের দোকানে জটলা, মুম্বাইয়ে ১৪৪ ধারা

অনলাইন ডেস্ক  প্রাণঘাতী করোনার সংক্রমণ এড়াতে ভারতে যতদিন লক-ডাউন চলবে ততদিন মুম্বাইতে জারি থাকবে ১৪৪ ধারা।

সন্ধ্যা ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত মেডিক্যাল কারণ ছাড়া কোনও অনাবশ্যকীয় জিনিস কিনতে এক বা একাধিক মানুষ বাড়ির বাইরে বের হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সময়ে শুধু মেডিক্যাল প্রয়োজনে ব্যবহৃত গাড়ি রাস্তায় বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে নতুন নির্দেশিকায়।

১ মে তৃতীয় দফার লক-ডাউনের কথা ঘোষণা করেছে সেদেশের কেন্দ্রীয় সরকার। তবে এই লক-ডাউনে বেশকিছু ছাড় দেওয়া হয়েছে। খুলে দেওয়া হয় মদের দোকান। সোমবার (৪ মে) মদের দোকান খোলার পরই মুম্বাইয়ে জটলার সৃষ্টি হয়।

লক-ডাউনের নিয়ম না-মেনে স্থানীয় কিছু মদের দোকানের সামনে ভিড় জমান মানুষজন। দোকানের বাইরে লম্বা লাইনের ক্ষেত্রেও সামাজিক দূরত্ব মানা হয়নি। ভারতের মধ্যে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র প্রদেশ এবং এর রাজধানী শহর মুম্বাই। এই ঘটনার পর ১৪৪ ধারা জারি করা হয়।