শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৫৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, তাই এর দায় নেব না: মির্জা ফখরুল

ডেক্সরিপোর্ট  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন তার নিজের নামে ফেসবুক আইডি নেই। তিনি জানান, কিছু অসাধু ব্যক্তি ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন মন্তব্য ও প্রচারে লিপ্ত রয়েছে।

শনিবার (৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব বলেন, ‘অনেক দিন থেকে লক্ষ্য করছি যে, কুচক্রি মহল আমার নামে ভূয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে। আমি এর আগেও বলেছি এবং এখনও অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমার নামে আমি কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি। সুতরাং এ সমস্ত ভুয়া অ্যাকাউন্টের কোনো মতামতের সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই এবং এর কোনো দায় দায়িত্ব আমার নেই। সংশ্লিষ্টদের অনুরোধ করবো এসব ভুয়া অ্যাকাউন্ট খুলে আমার নামে চালানো থেকে বিরত থাকার জন্য।’

ভুয়া ফেসবুক একাউন্ট এর মাধ্যমে আমার নামে বানোয়াট বক্তব্য ও মতামত প্রকাশের বিব্রতকর অবস্থা থেকে আমাকে পরিত্রাণ দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ফেসবুক কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি।