বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:২৯
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের ২ বছর আজ

ডেক্সরিপোর্ট  বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর সফল উৎক্ষেপণের দুই বছর পূর্ণ হয়েছে আজ।২০১৮ সালের ১২ মে যুক্তরাষ্ট্রের উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়।

বঙ্গবন্ধু স্যাটেলাইট (বিএস-১) দেশের সবগুলো বেসরকারি টেলিভিশন চ্যানেলকেই সম্প্রচার সুবিধা দিচ্ছে। পাশাপাশি বিশেষত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ আগ্রহের কারণে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর সম্প্রচার সুবিধা এপ্রিল থেকে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে পৌঁছে দিচ্ছে।

দিনটির ব্যাপারে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, কোভিড-১৯ মহামারির এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে এবার দিবসটি তেমন ঘটা করে উদযাপন করা হচ্ছে না। যদিও আমরা দিবসটি উদযাপন করছি না, তবে বিসিএসসিএল টিভি সম্প্রচার শিল্পের উন্নতির জন্য কিছু বিষয় নিয়ে কাজ করছে।

ড. মাহমুদ আরো বলেন, বিসিএসসিএলের ভবিষ্যত পরিকল্পনায় এছাড়াও রয়েছে- তারা দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ প্রক্রিয়াটি ত্বরান্বিত করার জন্য পরামর্শক নিয়োগ করেছেন। তবে কোভিড-১৯ মহামারি তাদের সেই কাজ আপাতত বন্ধ করে দিয়েছে।

তিনি বলেন, ‘গত ১০ এপ্রিল, থাই উপগ্রহ সিরিজ থাইকোম-৬ এর সহযোগিতায় বিএস-১ বিটিভির উপগ্রহ ভিত্তিক শাখা বিটিভি ওয়ার্ল্ডের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করেছে।’

উল্লেখ্য, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নির্মাণ এবং উৎক্ষেপণের পুরো প্রক্রিয়ায় ব্যয় হয়েছিল প্রায় দুই হাজার ৭৬৫ কোটি টাকা। উৎক্ষেপণের সময় থেকে স্যাটেলাইটটির মেয়াদকাল ১৫ বছর।