শনিবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:৪৫
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

দেশে প্রথম করোনার জীবনরহস্য উদঘাটন

ডেক্সরিপোর্ট  বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের জিনম (জীবন রহস্য) উন্মোচন করল চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশান। জিনোম সিকোয়েন্স তথ্যটি জার্মানি সংস্থা গ্লোবাল ইনিসিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএইড) জমা দেয়া হয়েছে। এর ফলে ভাইরাসটির জীবনকাল, গতি-বিধি, আক্রমণের ধরন ইত্যাদি জানা সহজ হবে।

মঙ্গলবার (১২ মে) চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে। তারাই সর্বপ্রথম এ জিনোম সিকোয়েন্স করেছে। এ জিনোম সিকোয়েন্সের মাধ্যমে ভাইরাসটির গতি প্রকৃতি নির্ণয় করতে পারবেন গবেষকরা। এই গবেষণার পেছনে ছিলেন গবেষক ডা. সমীর সাহা, তাঁর মেয়ে ডা. সেঁজুতি সাহা।

চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. সমীর কুমার সাহা গণমাধ্যমকে জানান, জিনোম সিকোয়েন্স ভাইরাসটির গতি, প্রকৃতি ও ধরন সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা দেবে। এর ফলে আমরা জানতে পারবো আমাদের এখানে ভাইরাসটি মোকাবেলায় কোন ধরনের ভ্যাকসিন বা ওষুধ প্রয়োগ করতে হবে।

গ্লোবাল ইনিসিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএইড) এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৮ এপ্রিল এই গবেষণাদলটি ২২ বছর বয়সী এক নারীর রোগীর কাছ থেকে ভাইরাসের নমুনা সংগ্রহ করেন। এরপর ইল্লুমিনা আইসেক ১০০ প্রযুক্তির মেশিনে সংগৃহীত নমুনার ওপর গবেষণা করে ভাইরাসটির জিনোম তথ্য খোঁজা শুরু করেন। এ পর্যন্ত জিআইএসএইড-এর ডেটাবেজে করোনা ভাইরাসের ওপর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ২০ হাজার ৭৯৯টি ভাইরাসের জীবনরহস্য জমা পড়েছে।

এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৬ হাজার ৬৬০ জন। এর মধ্যে মারা গেছেন ২৫০ জন।

করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার তথ্যানুযায়ী মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৮৭ হাজার ৩৩২ জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ৪২ লাখ ৫৫ হাজার ৯৪০ জনের শরীরে।