মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:০৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

চাল আত্মসাৎতের অভিযোগে চরফ্যাশনে ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

কামরুজ্জামান শাহীন,ভোলা  সরকারী চাল আত্মসাৎতের অভিযোগে চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার(১২ মে) সন্ধ্যায় চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য: গত বৃহস্পতিবার ৭ মে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহিন মাহমুদের নেতৃত্বে চরফ্যাশন উপজেলা খাদ্য পরিদর্শক মো.আকবর হোসেন ও দুলার হাট থানা পুলিশের সহায়তায় আহাম্মদপুর ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল হোসেনের বসত ঘরে অভিযান চালিয়ে ৫ বস্তা ভিজিএফ সরকারী চাল ও ১১ টি খালী বস্তা উদ্ধার করা হয়।

ওই রাতেই সরকারী চাউল আতœসাৎতের অভিযোগে ইউপি সদস্য মো. কামাল হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দুলার হাট থানায় মামলা দায়ের করা হয়েছে। ঐ মামলায় শুক্রবার গ্রেফতারকৃত ইউপি সদস্য মো. কামাল হোসেনকে আদালতে সোপর্দ করা হয়। তিনি বর্তমানে জেল হাজতে আছেন।

চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন জানান, মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠিতে ইউপি সদস্য মো. কামাল হোসেনকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।