মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:০৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ধান কেটে দিয়ে বিধবার মুখে হাসি ফোটালো ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) ফুলবাড়ী(কুড়িগ্রাম)সংবাদদাতা  করোনাভাইরাস কোভিড-১৯ এর মহামারীতে জনজীবনে নেমেছে চরম বিপর্যয়। সাধারন মানুষ হয়ে পড়েছে কর্মহীন ও অসহায়।অর্থাভাবে অসহায়দের অনেকেই নিতে পারছে না ধান কাটা শ্রমিক।ফলে তাদের স্বপ্নের সোনালি ফসল তারা ঘরে তুলতে পারছে না। একদিকে অর্থ সংকট অন্যদিকে জমির পাকা ধান ঝরে পরার উপক্রম।চরম হতাশায় ভুগছেন এসব প্রান্তিক অসহায় কৃষক।

আর বঙ্গবন্ধুর সুযোগ্যকণ্যা, মানবতার জননী,জননেএী শেখ হাসিনা অসহায়দের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। বঙ্গবন্ধু কণ্যার নিদর্শনা মেনে ফুলবাড়ীতে উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা ধারাবাহিক ভাবে অসহায়দের পাশে থেকে করোনা পরিস্হিতি মোকাবিলা করে আসছে।রোজা পালনের মধ্যেও তারা অব্যাহত রেখেছেন অসহায়দের সেবা কার্যক্রম।

তারই ধারাবাহিকতায় আজ ১২মে মঙ্গল বার উপজেলার বালাটারি গ্রামের দুস্থ,অসহায়, বিধবা নারী আম্বিয়া বেগম (৫৫) এর ২৪ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে দিয়েছেন ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা।

এলাকাবাসি জানান,বিধবা আম্বিয়া বেগমের কোন ছেলে নেই। তিন মেয়ে থাকলেও তাদের বিয়ে দেয়া হয়েছে।তারা বর্তমানে স্বামীর বাড়ীতে।এদিকে অন্যদের বাড়ীতে কাজ করে স্বামীর রেখে যাওয়া শেষ সম্বল ২৪ শতাংশ জমিতে ধানচাষ করেন আম্বিয়া বেগম।কয়দিন আগেই জমির ধান পাকে তবে তার কাছে টাকা না থাকায় সে ধান কাটতে পারছিল না।আজ ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে তার ধান কেটে মাড়াই করে দিল।অসহায় বিধবার পাশে দাঁড়ানোর জন্য ছাত্রলীগের সকল নেতা-কর্মীদের ধন্যবাদ জানান এলাকাবাসি।

আজকে বিধবা আম্বিয়া বেগমের ধান কাটা ও মাড়াই কাজে অংশ নেয়,ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের মধ্যে সিরাজুল ইসলাম সেরা,মিজানুর রহমান,জয় হাসান, টুটুল,মমিন ইসলাম , মাসুদ রানা, মোজাফফর, বাবু ব্যাপারী, লোকমান,ফারুক, হিরো,
এরশাদ,বিপ্লব,মজিদ,শাহীন মিয়া প্রমুখ।