শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:০৩
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

চরফ্যাশনে ৫৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশনে মো. মনির হোসেন (২৫) নামের এক যুবককে ৫৩ পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার(১২মে) বিকাল পৌনে ৩ টার দিকে উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের দক্ষিণ চর নাজিমউদ্দিন ৮ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. মনির হোসেন উপজেলার দক্ষিণ নাজিমউদ্দিন ৮ নং ওয়ার্ডের ইউনুছ বেপারীর ছেলে।

চরফ্যাশন থানা সূত্র জানায়, মঙ্গলবার বিকাল পৌনে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এসআই) (নিঃ) মো. আজিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের দক্ষিণ চর নাজিমউদ্দিন ৮ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো. মনির হোসেন নামের এক যুবককের কাছ থেকে ৫৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) মো, সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।