বৃহস্পতিবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:০২
শিরোনাম :
বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম নথুল্লাবাদে ভোজনপ্রেমীদের জন্য চালু হলো অভিজাত ‘শাহী ভোজন’ রেস্তোরাঁ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

শিক্ষা উপমন্ত্রীর মা হাসিনা মহিউদ্দিন করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  চট্টগ্রাম সিটির সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা হাসিনা মহিউদ্দিন (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার রাত ১টার দিকে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন উপমন্ত্রীর ভগ্নিপতি ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী।

ডা. সেলিম আক্তার চৌধুরী বলেন, গত ১০ মে শিক্ষা উপমন্ত্রীর ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের শরীরে করোনা শনাক্তের পর তার বাড়ির সব সদস্যদের নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্টে উপমন্ত্রীর মা হাসিনা মহিউদ্দিনসহ ৩ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ আসে। বাকি দুইজনের একজন ৬০ বছর বয়সী পুরুষ কেয়ারটেকার এবং অন্যজন ১৮ বছর বয়সী নারী গৃহকর্মী।

চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাবে ২৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। ফলাফলে চট্টগ্রাম জেলায় ২৭ জনের করোনা পজিটিভ আসে, তার মধ্যে হাসিনা মহিউদ্দিনের নাম রয়েছে।

হাসিনা মহিউদ্দিনসহ করোনাভাইরাস পজিটিভ বাকি ২ জনকে মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। তারা শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন ডা. সেলিম আক্তার চৌধুরী।