শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৩২
শিরোনাম :
শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

পটুয়াখালীতে আইনজীবীদের ভার্চুয়াল কোর্ট বর্জন

ডেক্সরিপোর্ট  পটুয়াখালীতে জেলা আইনজীবী সমিতির সদস্যরা ভার্চুয়াল কোর্ট বর্জন করেছেন। সমিতির আইনজীবীদের অধিকাংশই আইটি (তথ্য প্রযুক্তি) বিষয়ে এবং স্মার্ট ফোন চালাতে পারদর্শী নয়।

এছাড়াও করোনা ভাইরাসের প্রেক্ষাপটে কম্পিউটারের দোকানপাটও বন্ধ থাকা, ইন্টারনেট ও ওয়াইফাই সংকট থাকায় আইনজীবীরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ওবায়দুল আলম জানান, করেনা ভাইরাসের কারণে দেশব্যাপী লকডাউন থাকার কারণে বিছার প্রার্থীদের কথা বিবেচনা করেও সরকার ভার্চুয়াল বিচার (ট্রায়াল) চালু করলেও আইটি বিষয়ে অধিকাংশ আইনজীবী এ বিষয়ে পারদর্শী না হওয়ায় আমরা এটি বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। আজ (বুধবার) জেলা আইনজীবী সমিতির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, করোনা প্রাদুর্ভাবের কারণে দেশের অন্যান্য দপ্তরের ন্যায় বিচার বিভাগীয় কার্যক্রমও বন্ধ থাকার প্রেক্ষিতে সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৯ মে ভার্চুয়াল ট্রায়াল বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এর ফলে আদালতে সংশ্লিষ্ট বাদী, বিবাদী, আইনজীবীদের শারীরিক উপস্থিতি ছাড়াই শুধুমাত্র ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনার মাধ্যমে জরুরী বিচার সমূহ সম্পন্ন করার সুযোগ সৃষ্টি হয়। ভার্চুয়াল ট্রায়ালে শুনানির মাধ্যমে মঙ্গলবার ঢাকায় দু‘জন আসামির জামিনও হয়।