শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৩১
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিলেন ঢাকা উত্তরের মেয়র আতিক

ডেক্সরিপোর্ট  দ্বিতীয়বারের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে দায়িত্ব নিলেন আতিকুল ইসলাম।
আজ বুধবার ডিএনসিসি নগর ভবনে সীমিত পরিসরে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর পরই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেন আতিক। ভার্চুয়াল ব্রিফিংয়ে আতিক বলেন, করোনাভাইরাস মোকাবিলায় যেমন সবাই এগিয়ে এসেছেন, তেমনি ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় আমি সবার সহযোগিতা কামনা করছি। মহামারি মোকাবিলায় সরকারি-বেসরকারি উদ্যোগের চেয়ে ব্যক্তিগত উদ্যোগ অনেক কার্যকর।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে আতিকুল ইসলাম টানা দ্বিতীয়বারের মতো ডিএনসিসির মেয়র পদে জয়লাভ করেন। তার আগে ডিএনসিরির প্রথম মেয়র আনিসুল হকের মৃত্যুতে পদটি শূন্য হয়। এর পর ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে বিজয়ী আতিকুল ইসলাম। প্রথম মেয়াদে এক বছরের মতো দায়িত্ব পালন করেন তিনি।