মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৪৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

কোভিড-১৯ যোদ্ধাদের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে শাওমি

অনলাইন ডেস্ক  সীমিত পরিসরে ব্যবসায়িক কর্মকাণ্ড শুরু হওয়ায় শাওমি করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় দেশব্যাপী কাজ করা সম্মুখ যোদ্ধা তথা সেনাবাহিনী, পুলিশ সদস্য এবং মেডিকেল ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের জন্য বিনামূল্যে বিক্রয়োত্তর সেবা প্রদান শুরু করছে।

শাওমি বিক্রয়োত্তর সেবার পাশাপাশি স্মার্টফোনের খুচরা যন্ত্রাংশে ছাড় দিচ্ছে। শাওমির অনুমোদিত সব গ্রাহক সেবা কেন্দ্রে চলতি মে মাসের শেষ পর্যন্ত এ সেবা পাওয়া যাবে।

শাওমি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের কনজ্যুমার ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান রেডকোয়ান্টা শাওমিকে বাংলাদেশে ২০১৯ সালের চতুর্থ প্রান্তিকে বিক্রয়োত্তর সেবায় শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে ঘোষণা করেছে।

শাওমি বাংলাদেশ-এর কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘শাওমির প্রতি আপনাদের অগাধ ভালোবাসা এবং সমর্থন পেয়ে আমরা খুবই কৃতজ্ঞ। কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াই করে জাতিকে রক্ষা করতে যে সকল সম্মুখভাগের কর্মীরা কাজ করে যাচ্ছেন, তাদের জন্য এই সেবা দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের সুরক্ষিত রাখতে যে হিরোরা কাজ করছেন তাদের পাশে থেকে সহযোগিতা করার এটাই শ্রেষ্ঠ সময়।’

‘শাওমি বাংলাদেশের জন্য এটা অত্যন্ত গর্বের যে, এই সময়ে বিক্রয়োত্তর সেবায় বাংলাদেশে সেরা ব্য্যান্ড হিসেবে নির্বাচিত হয়েছে। এটি অবশ্যই আমাদের লক্ষ্য পূরণে গ্রাহকদের অভিজ্ঞতা বাড়িয়ে আরও কাছাকাছি নিয়ে আসতে এবং শাওমির সঙ্গে গ্রাহকদের সংযোগ আরও বাড়াতে সহায়তা করেছে। সেবার মান অবশ্যই আমাদের কাছে সফলতার অন্যতম একটা স্তম্ভ এবং সারাদেশে বিক্রয়োত্তর এবং গ্রাহক সেবায় সর্বোত্তম উদ্ভাবনী ব্যবস্থাগুলো বাস্তাবায়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।