মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, বিকাল ৪:২২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানালেন ডা. জাফরুল্লাহ

ডেক্সরিপোর্ট  দেশের ৫০ লাখ পরিবারকে ঈদ উপহার দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ।

তিনি বলেছে, করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে ঈদ উপহার হিসেবে আড়াই হাজার টাকা করে নগদ দেয়ার যে উদ্যোগ প্রধানমন্ত্রী নিয়েছেন, সেজন্য আমি তাকে সাধুবাদ জানাই।

শুক্রবার সকালে ‘আদর্শ নাগরিক আন্দোলন’ নামে একটি সংগঠনের ডাকা অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

ভাড়াটিয়াদের প্রণোদনা দেয়ার আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, শহরে বেশিরভাগ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষজন ভাড়া বাড়িতে থাকেন। করোনা পরিস্থিতির কারণে সব কিছু বন্ধ হয়ে যাওয়ায় তাদের আয়-উপার্জন বন্ধ হয়ে গেছে। তাই তারা বাড়িভাড়া পরিশোধ করতে পারছে না, বিভিন্ন সেবামূলক বিল পরিশোধ করতে পারছে না। এদেরও প্রধানমন্ত্রী যেন ৫০ শতাংশ প্রণোদনা দেন।

লকডাউনে কর্মহীন হয়ে কষ্টে যারা আছেন তাদের কাছে ত্রাণসামগ্রী পৌছে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রান্তিক ও নিম্নবিত্ত মানুষের জন্য দুই মাস সরকারি খাদ্য সামগ্রী পৌঁছাতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বাহার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।