মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ১০:৪০
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও কয়েক বছর স্থায়ী হতে পারে করোনা: জাপানি অর্থনীতিবিদ

অনলাইন ডেস্ক  মহামারি করোনাভাইরাস আরও কয়েক বছর স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন জাপানের এক অর্থনীতিবিদ।শুক্রবার তিনি বলেন, স্থিতিশীলতা বাড়াতে জাপানের উচিত করোনা পরীক্ষা ও মানুষকে নগদ অর্থ সহায়তা বাড়ানো।-খবর রয়্টার্স

বৈশ্বিক মহামারী প্রতিরোধে সরকারকে পরামর্শ দিতে গঠিত প্যানেলের একজন সদস্য হিসেবে কাজ করছেন কেইচিরো কোবায়াশি।

তিনি বলেন, অনেক বেশি বন্ড ইস্যুর মাধ্যমে করোনাভাইরাস সংকট মোকাবেলায় সরকার বিপুল অর্থের যোগান দিতে পারে। দীর্ঘ সময় ধরে সুদের হার যাতে না বাড়ে তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক এসব বন্ড কিনে নিতে পারে।ভাইরাস রোধে কার্যকর ওষুধ কিংবা টিকা উদ্ভাবন ও বিতরণের সময়সীমার কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, এতে অন্তত চার বছর লেগে যেতে পারে।

এ সময়ে মানুষের ভোগ ও খরচ কমে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

কেইচিরো বলেন, এর অর্থ হচ্ছে— দীর্ঘদিন ধরে যাতে জাপানের অর্থনীতি যাতে সংকটে না পড়ে, সেজন্য জোরালো পদক্ষেপ নিতে হবে। অর্থনৈতিক স্থবিরতা থেকে বাঁচতে মহামারীতে আয় কমে যাওয়া নাগরিকদের মাসে গড়ে ৯৩৪ ডলার দেয়া যেতে পারে।এতে সরকারকে বিপুল অর্থ খরচ করতে হবে বলে জানান টোকিও ফাউন্ডেশন ফর পলিসি রিসার্চের এই অর্থনীতিবিদ।

তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে জনগণের ক্ষোভ প্রশমন করতে হবে এবং সংকট দূর করতে হবে। কাজেই পরীক্ষা আরও জোরদার ও আইসোলেশন সক্ষমতা বাড়িয়ে লোকজনের মধ্যে নিরাপত্তার অনুভূতি আনতে পদক্ষেপ নেয়া জরুরি।