বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৪৭
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক  বিশ্বে প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।

শনিবার সকাল পর্যন্ত সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৩৮ হাজার ৪০৬ জন। মারা গেছেন ৩ লাখ ৭ হাজার ৪৮৬ জন।

 

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সেখানে মারা গেছেন মোট ৮৭ হাজার ৫৩০ জন। এরপরেই বেশি মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে, ৩৪ হাজার ৭৮ জন।

মৃত্যুর তালিকায় তৃতীয় দেশ ইতালি। সেখানে মৃত্যু হয়েছে ৩১ হাজার ৬১০ জনের।

আক্রান্তের তালিকারও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৪২ হাজারের বেশি মানুষ। এরপরে রয়েছে রাশিয়া ও যুক্তরাজ্য।

বাংলাদেশেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৫ জন। এই ভাইরাসে মৃত্যু হয়েছে ২৯৮ জনের।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে গত বছরের ডিসেম্বরে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর চার মাস পেরোলেও নিয়ন্ত্রণের কোনো লক্ষণ নেই।