বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৫৭
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনায় শতভাগ কার্যকর অ্যান্টিবডি আবিষ্কার

অনলাইন ডেস্ক  মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) চিকিৎসায় একটি সফল অ্যান্টিবডি আবিষ্কারের দাবি করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি সোরেন্টো থেরাপিউটিকস। তারা বলছে, করোনা প্রতিরোধী এই অ্যান্টিবডি শতভাগ কার্যকর এবং রোগী মাত্র চারদিনেই করোনামুক্ত হবে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের এক খবরে এই তথ্য জানানো হয়েছে। গতকাল শুক্রবারই (যুক্তরাষ্ট্রের সময়) সান দিয়োগোর কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে এসটিআই-১৪১৯ এন্টিবডির বিস্তারিত তুলে ধরবে বলে জানানো হয়েছে। তারা জানিয়েছে, ভ্যাকসিন বা টিকা বাজারে আসার কয়েক মাস আগেই এই অ্যান্টিবডি বাজারে পাওয়া যাবে।

সোরেন্টো থেরাপিউটিকসের প্রতিষ্ঠাতা ও সিইও ডা. হেনরি জি বলেন, এর মাধ্যমে আরোগ্য সম্ভব। আমরা এর ওপরই জোর দিচ্ছি। যদি আপনার শরীরে নিষ্ক্রিয় করে দেওয়ার মতো অ্যান্টিবডি থাকে তবে সামাজিক দূরত্ব বজায় রাখার আর প্রয়োজন হবে না।

খবরে বলা হয়েছে, সংক্রমণজনিত রোগের চিকিত্সায় অ্যান্টিবডির ব্যবহার শত বছর ধরে চলে আসছে। যদিও এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই গেছে। সেজন্য ক্লিনিক্যাল ট্রায়ালে সফল অ্যান্টিবডি বা করোনামুক্ত ব্যক্তির প্লাজমায় আক্রান্ত ব্যক্তির চিকিত্সা নতুন চ্যালেঞ্জে ফেলতে পারে বলে আশঙ্কা করে আসছেন বিশেষজ্ঞরা।

হেনরি জি বলেন, আমরা জোর দিয়ে বলতে চাই—এমন সমাধান এসেছে যা ১০০ ভাগ কার্যকর। এসটিআই-১৪৯৯ নামে এই অ্যান্টিবডি যদি আপনার শরীরে দেওয়া হয়, তাহলে সামাজিক দূরত্বও আপনাকে বজায় রাখতে হবে না। এই অ্যান্টিবডি মানবদেহে থাকা ভাইরাসটিকে চারপাশ থেকে ঘিরে ধরে এবং দেহ থেকে বের করে দেয়।