মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

করোনায় যুক্তরাষ্ট্রে ঝরল আরও ১৬৮০ প্রাণ

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায়  প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে নতুন করে আরও ১ হাজার ৬৮০ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৮৭ হাজার ৪৯৩ জনে দাঁড়ালো। শুক্রবার জনস হফকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

 

বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির দেয়া পরিসংখ্যান অনুযায়ী, কোভিড-১৯ ভাইরাসে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১৪ লাখ ৪২ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে।

বৈশ্বিক এ মহামারিতে একক দেশ হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। এখানে মৃতের ও আক্রান্তের সংখ্যা অন্য যেকোনো দেশের তুলনায় অনেক বেশি। সূত্র: এএফপি