রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৫০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ঢামেকে প্লাজমা সংগ্রহ শুরু, করোনাজয়ী ৩ চিকিৎসক দিচ্ছেন প্লাজমা

ডেক্সরিপোর্ট   ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাজয়ী ৩ চিকিৎসকের কাছ থেকে প্লাজমা সংগ্রহ শুরু করা হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপি সাব কমিটির প্রধান অধ্যাপক ডাক্তার এম এ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সোয়া ১১টায় শুরু করা হয়েছে প্লাজমা সংগ্রহ। ঢামেকের (নতুন ভবন) ব্লাড ট্রান্সফিউশন বিভাগে করোনাজয়ীদের প্লাজমা সংগ্রহ হচ্ছে। করোনাজয়ী সোহরাওয়ার্দী হাসপাতালের ও মিটফোর্ড হাসপাতালের ৩ চিকিৎসকের দেহ থেকে বিশেষ যন্ত্রের মাধ্যমে নেওয়া হবে এই প্লাজমা।

তিনি আরও জানান, সংগ্রহ করা প্লাজমা পরীক্ষা করে দেখা হবে এন্টিবডি কতটুকু আছে। পরে করোনা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার কাজে ব্যবহার করা হবে এ প্লাজমা।

দাতাদের মধ্যে প্রথমে প্লাজমা সংগ্রহ করা হচ্ছে সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসক দিলদার হোসেন বাদলের কাছ থেকে।

ঢামেকের পরিচালক প্লাজমা সংগ্রহের উদ্বোধনের পর সাংবাদিকদের জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ঢাকা মেডিক্যালে আজ থেকে শুরু হলো প্লাজমা নেওয়া। ইনশাল্লাহ আমরা সফল হবো। আমরা তিনজন চিকিৎসককে ডোনার হিসেবে পেয়েছি।

হেমাটোলোজি বিভাগের প্রধান ডা. এমএ খান বলেন, সোহরাওয়ার্দী হাসপাতালের ডা. দিলদার হোসেন বাদল ও  মিটফোর্ড হাসপাতালের ডা. রওনক জামিল পিয়াস ও ডা.হাছিবুল ইসলাম এই তিন চিকিৎসকের দেহ থেকে বিশেষ যন্ত্রের মাধ্যমে নেওয়া হবে প্লাজমা।

ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাজহারুল হক তপন বলেন, এমন না যে প্লাজমার চিকিৎসা পদ্ধতি চালু হয়েছে! এখনো আমরা রিসার্চ করছি। কার শরীরে কতটুকু এন্টিবডি আছে তা দেখা হবে।