বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৩৯
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা মানুষের কল্যানের জন্য রাজনীতি করে: এ্যাড. বলরাম পোদ্দার

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেছেন, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে দলের সর্বস্তরের নেতা-কর্মীরা কর্মহীন মানুষের পাশে আছে। যতদিন করোনা থাকবে আমরা ততদিন কর্মহীন মানুষের পাশে থাকব।

বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দারের ব্যক্তিগত উদ্যোগে গতকাল শনিবার দিনব্যাপী গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় করোনা ভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে হতদরিদ্র ও কর্মহীন ১০০০ (এক হাজার) পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতরের জন্য প্রতি পরিবার ৭০০ (সাত শত) টাকা, নগদ ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা আর্থিক সহায়তা প্রদান কালে গনমাধ্যমকে তিনি এ কথা বলেন ।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা মানুষের কন্যাণের জন্য রাজনীতি করে। করোনার শুরু থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর বাংলাদেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মানুষের কল্যাণেই কাজ করে যাবে।