শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:২১
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

চলতি বছর ‘হচ্ছে না’ টি-২০ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক  ইঙ্গিত আগেই মিলেছিল। এবার তা আরও প্রকট হল। করোনা মহামারির জেরে হয়তো চলতি বছর আর আয়োজিত হবে না টি-টোয়েন্টি বিশ্বকাপ। বরং তা দু’বছর পিছিয়ে ২০২২ সালে টুর্নামেন্ট করার চিন্তাভাবনা করা হচ্ছে। টি-২০ বিশ্বকাপ পিছিয়ে যেতে পারে ২০২২ সালে। চলতি মাসের শেষদিকে আইসিসির বোর্ড সভায় আসতে পারে এ সিদ্ধান্ত।

মূলত তিনটি বিকল্প পথের কথা ভাবা হতে পারে। প্রথমত, ক্রিকেটারদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রেখে নির্ধারিত সূচিতেই বিশ্বকাপের আয়োজন হতে পারে। যেখানে দর্শকদেরও খেলা দেখার অনুমতি দেওয়া হবে। দ্বিতীয়ত, দর্শকশূন্য মাঠে নির্ধারিত দিনে খেলা শুরু হবে। অথবা তিন, টুর্নামেন্ট পিছিয়ে নিয়ে যাওয়া হবে ২০২২-এ।

বিসিসিআই-এর কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেন, ক্রিকেটাররা মাঠের ফেরার জন্য মুখিয়ে আছে। যদি পরিস্থিতির কারণে একটি ভেন্যুতেই সব ম্যাচ খেলতে হয় সেক্ষেত্রে সবাই সেটিই করবে। এছাড়া দর্শকবিহীন মাঠে খেলা হবে, সেটিও অনেকের পছন্দ না, তারপরও কিছুই করার নেই আসলে। এখনো ৬-৭ মাস বাকি আছে, আমরা এরমধ্যে ক্রিকেটারদের জন্য সবচেয়ে নিরাপদ যেটি হবে সেই সিদ্ধান্তই নিবো।