বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:৫১
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

নেপালে করোনায় প্রথম মৃত্যু

অনলাইন ডেস্ক  করোনায় আক্রান্ত হয়ে নেপালে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ২৯ বছর বয়সী এক নারী মারা গেছেন।

 

রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মৃত ব্যক্তি একজন ২৯ বছরের নারী। তিনি রাজধানী কাঠমান্ডু সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি একজন নবজাতকের মা। রাজধানী কাঠমান্ডু থেকে ৯০ কিলোমিটার দূরে সিন্ধুপালচুক জেলায় এ ঘটনা ঘটে। অসুস্থ ওই মাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নবজাতকসহ তার পরিবারের অন্য সদস্যদেরও করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

এছাড়া নেপালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১০ জন। ইতোমধ্যেই দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩৬ জন। বর্তমানে দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ২৫৪টি।

 

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, নেপালে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২৯১ জন। গত ২৪ জানুয়ারি উহান ফেরত এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর দেহে প্রথম করোনা শনাক্ত হয়। সংক্রমণ ততটা ভয়াবহ না হলেও ২৪ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন জারি করে নেপাল সরকার। ভারত ও চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়।