বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:০৩
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

দেশে ৭২৭ চিকিৎসক করোনায় আক্রান্ত, সুস্থ ১৮২

ডেক্সরিপোর্ট  সারাদেশে এ পর্যন্ত মোট ৭২৭ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ‘বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন’ (বিডিএফ)।

শনিবার (১৬ মে) রাতে বিডিএফ’র প্রধান সমন্বয়ক ডা. নিরুপম দাশ  এ তথ্য জানান।

 

তিনি বলেন, এখন পর্যন্ত করোনা শনাক্ত চিকিৎসকদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। ১৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৫২ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন। এছাড়া এক হাজারের অধিক চিকিৎসক বর্তমানে হোম কোয়ারেন্টিনে।

এদিকে নার্সদের সংগঠন ‘সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস’র মহাসচিব সাব্বির মাহমুদ তিহান জানান, দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে এখন পর্যন্ত ৫৯৬ জন নার্সের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৩টি সরকারি হাসপাতালের ৪২৭ নার্স রয়েছেন। এছাড়া ২৬টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের করোনা শনাক্ত নার্স রয়েছেন ১৬৯ জন। শনাক্তদের মধ্যে কেবল ঢাকা বিভাগেরই ৪৭৬ জন।

 

করোনা আক্রান্ত এ নার্সদের মধ্যে এখন পর্যন্ত ১৫০ জন সুস্থ হযেছেন। বাকিদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২০০ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন।

আইইডিসিআর’র হিসাব মতে, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসেবে দেশে করোনায় মোট ৩১৪ জনের মৃত্যু হলো। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৯৯৫ জনে।