রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৪৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনায় একদিনে মৃত্যু ১৪,আক্রান্ত ১২৭৩

ডেক্সরিপোর্ট  মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৪ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩২৮ জন হয়েছে।

এছাড়া নতুন করে আরো ১২৭৩ জন আক্রান্ত হয়েছেন। যা দেশে এখন পর্যন্ত একদিনে আক্রান্তের দিকে দিয়ে সর্বোচ্চ সংখ্যা। মোট আক্রান্ত দাঁড়ালো ২২ হাজার ২৬৮ জনে।

রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৭৩ জন। আর একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ১১৪ জনের।