রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় প্রবেশ-বের হওয়া বন্ধ

ডেক্সরিপোর্ট  প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ঢাকা মহানগরীতে জরুরি প্রয়োজন ছাড়া কেউ আসতে পারবেন না বা নগরীর বাইরে যেতে পারবেন না।

আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ কথা জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, এই পদক্ষেপের অংশ হিসেবে আজ রোববার থেকে রাজধানীর প্রবেশ ও বের হওয়ার পথে তল্লাশি ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে কোনো ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঢাকা শহরে প্রবেশ বা ঢাকা শহর থেকে বাইরে যেতে না পারেন, তা নিশ্চিত করতেই তল্লাশির এই ব্যবস্থা।

এদিকে জরুরি সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যানবাহন এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে বলেও জানান তিনি।

করোনা ঠেকাতে নগরীতে এই নিয়ন্ত্রিত চলাচলের ব্যাপারে নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

আশঙ্কা করা হচ্ছে, ঈদ সামনে রেখে লোকজনের রাজধানী ত্যাগের ফলে করোনাভাইরাস গ্রাম পর্যায়ে ব্যাপকহারে ছড়িয়ে পড়তে পারে।
মহামারি করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার রোধকল্পে রোববার থেকে ঢাকা মহানগরীতে প্রবেশ ও বাহির পথে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কোনো ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ব্যতীত ঢাকা শহরে প্রবেশ বা ঢাকা শহর থেকে বাহিরে যেতে না পারেন সেজন্য এ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি নিউজে বলা হয়, জরুরি সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যানবাহনসমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে।এ অবস্থায় যথোপযুক্ত কারণ ব্যতীত কোনো ব্যক্তি যানবাহন চালনা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই নিয়ন্ত্রিত চলাচলের ক্ষেত্রে সম্মানিত নাগরিকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।দৃশ্যত ঈদকে সামনে রেখে রাজধানী থেকে লোকজনের গ্রামের উদ্দেশে রওনা এবং অনেকের আবার রাজধানীতে প্রবেশ ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে ডিএমপি।

আশঙ্কা করা হচ্ছে, ঈদ সামনে রেখে লোকজনের রাজধানী ত্যাগের ফলে করোনাভাইরাস গ্রাম পর্যায়ে ব্যাপকহারে ছড়িয়ে পড়তে পারে।