শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:১৫
শিরোনাম :
মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

করোনাকালে কারাবন্দিদের স্বাস্থ্য সুরক্ষা চেয়ে রিট

ডেক্সরিপোর্ট  দেশের সব কারাবন্দিদের স্বাস্থ্য সুরক্ষা চেয়ে একটি রিট আবেদন জমা দিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।

রোববার (১৭ মে) বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে ই-মেইলযোগে এ আবেদনটি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

আইনজীবী শিশির মনির বলেন, রিটে দেশের সব কারাগারে কারাবন্দি ও কারারক্ষীদের স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ বাস্তবায়ন করার লক্ষ্যে নির্দেশন চাওয়া হয়েছে। তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের আলোকে কী কী প্রস্তুতি ও পদক্ষেপ ইতোমধ্যে নেয়া হয়েছে তা আদালতকে জানানোর নির্দেশনা চাওয়া হয়েছে।

এর আগে গত ১৪ মে মহামারি করোনাভাইরাস থেকে কারাবন্দিদের সুরক্ষিত রাখতে কারা কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে, তা জানাতে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন আইনজীবী শিশির মনির। নোটিশে বিভিন্ন কারাগার ও সংশোধনাগারে কারাবন্দিদের স্বাস্থ্য সুরক্ষা এবং মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের প্রস্তুতি এবং পদক্ষেপ সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছিল।

নোটিশে বলা হয়েছিল, ‘করোনাভাইরাসে সবচেয়ে ঝুঁকিতে থাকা কারাবন্দিদের অবস্থা খুবই নাজুক। দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি রয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুসারে দেশের ৬৮টি কারাগারে ৪১ হাজার ২৪৪ জনের থাকার উপযোগী হলেও বর্তমানে সেখানে ৮৫ হাজার বন্দি রয়েছে। এই অবস্থায় কারা অভ্যন্তরের বন্দিদের সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব। এরই মধ্যে ২৩ জন কারারক্ষী ও দুজন বন্দির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ১২ মে সিলেট কেন্দ্রীয় কারাগারে একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

‘কারাগারের সংকীর্ণ জায়গা সংক্রামক ব্যাধির উর্বর ক্ষেত্র। অধিকন্তু কারাবন্দিদের ব্যক্তিগত উদ্যোগে কোনও পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। কর্তৃপক্ষের নির্দেশনা এবং আদেশ-নিষেধ অনুযায়ী তাদের চলতে হয়। এই প্রেক্ষাপটে করাবন্দিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব।’

তবে ওই নোটিশের কোনও জবাব না পাওয়ায় কারাবন্দিদের সুরক্ষিত রাখার প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে এ রিট দায়ের করা হয়।