মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

করোনার সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত হোন: পাকিস্তানকে ইমরান খান

ডেক্সরিপোর্ট  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, করোনাভাইরাস মোকাবেলায় টানা লকডাউন অসম্ভব তাই আমাদের এই ভাইরাসকে সঙ্গী করেই স্বাভাবিক জীবনে ফিরতে হবে। জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমে ইমরান বলেন, আমেরিকা, চীন ও ইউরোপের দেশগুলোর মতো টানা লকডাউন চালানোর ক্ষমতা পাকিস্তানের নেই। দেশের আর্থিক প্রবৃদ্ধির ওপরে বিশাল প্রভাব ফেলছে লকডাউন। বিশেষ করে দিনমজুর মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন সবচেয়ে বেশি।

দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তিন মাস লকডাউনে রাখলে যদি করোনাকে হারানো যায় তাহলে আমরা লকডাউনের দিকেই এগোবো। তবে নিশ্চয়তা চান তিনি। ইমরান খান আরো বলেন, বিজ্ঞানীরা বলেছেন, এই বছর কোনো ভ্যাকসিন (করোনার ভ্যাকসিন) আসছে না। তাই করোনা নিয়ে আমাদের বাঁচতে হবে।

ইমরান খান বলেন, ‘এখন থেকে শুরু করে এই বছরের শেষ পর্যন্ত করোনার সঙ্গে লড়াই করে চলার জন্য আপনারা নিজেদের প্রস্তুত করুন। যতদিন না পর্যন্ত আমরা এটার কোনও প্রতিষেধক পাচ্ছি ততদিন আমাদের এটাকে সঙ্গী করেই বাঁচতে হবে।’

এদিকে, পাকিস্তানে এখন পর্যন্ত ৩৮,২৯২ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এখনও পর্যন্ত ৮২১ জন মারা গিয়েছেন।