রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভারতে করোনায় একদিনে ৫ সহস্রাধিক আক্রান্ত, মৃত্যু ১৫৪

অনলাইন ডেস্ক  ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ৫ হাজার ৫ জন। ভারতে একদিনে সর্বাধিক সংক্রমণের নতুন রেকর্ড এটি। ফলে দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৬৯৮ জনে। খবর এনডিটিভির।

এর একদিন আগেও রেকর্ডসংখ্যক ৪ হাজার ৯৮৭ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত করা হয়। গত ২৪ ঘণ্টায় সেই রেকর্ডও ভাঙল। এ পর্যন্ত একদিনে এতসংখ্যক মানুষ দেশটিতে আক্রান্ত হননি।

রোববার চতুর্থ দফার লকডাউন আরও দুই সপ্তাহ বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়েছে। কিন্তু করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় ফের রেকর্ড দেশটিতে আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫৪ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ২৫ জনে দাঁড়িয়েছে।

এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ১১৩৫ জনের। ৬২৫ জন মারা গেছেন গুজরাটে। মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ২৪৩, পশ্চিমবঙ্গে ২৩২। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে দিল্লি (১২৯), রাজস্থান (১২৬) ও উত্তরপ্রদেশ (১০৪)।

করোনাভাইরাস থেকে বাঁচতে দেশে গত ২৫ মার্চ থেকে লকডাউন জারি করা হয়। দেশব্যাপী লকডাউনের চতুর্থ পর্যায় শুরু হয় রোববার। জনজীবনে স্বাভাবিকতা ফেরানোর লক্ষ্যে সরকার যখন নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাবছে, ঠিক তখনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ল দেশটিতে।