শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:১৫
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনার হানা, আইসোলেশনে ৬ কর্মকর্তা

অনলাইন ডেস্ক  মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভারতে টানা ৪র্থ দফায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।এরই মধ্যে জানা গেছে দেশটির রাষ্ট্রপতি ভবনে হানা দিয়েছে প্রাণঘাতী এ করোনাভাইরাস।

রোববার রাষ্ট্রপতি বাসভবনের এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাষ্ট্রপতি ভবনের সহকারী কমিশনার পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

রিপোর্ট জানার পর পরই পুলিশের ওই কর্মকর্তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনে তার সংস্পর্শে আসা আরও ছয় পুলিশ কর্মকর্তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অতিরিক্ত সতর্কতার জন্য রিপোর্ট আসার আগেই এই ছয়জনকে আইসোলেশনে নেয়া হয়েছে।

জানা গেছে, পূর্ব দিল্লির কারকারদুমার আবাসিক এলাকায় সরকারি কোয়ার্টারে থাকতেন ওই সহকারী পুলিশ কমিশনার। তার ওই এলাকাকে জীবাণুমুক্ত করা হয়েছে।

প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দের কার্যালয়ের পাশের ভবনেই ওই পুলিশ কর্মকর্তা তার দায়িত্ব পালন অবস্থায় করোনায় আক্রান্ত হন।

এর আগে গত মাসে রাষ্ট্রপতি ভবনের একটি কোয়ার্টারের এক কর্মচারী করোনায় আক্রান্ত হন। এ খবরের পর পরই অন্তত ১২৫টি কোয়ার্টার বন্ধ করে দেয় রাষ্ট্রপতি ভবন কর্তৃপক্ষ। এবং সেখানে ব্যাপক বিধিনিষেধ আরোপ করা হয়।

প্রসঙ্গত ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৬ হাজার ১৬৯ জন। মারা গেছেন ৩ হাজার ২৯ জন। সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৮২৪ জন।