রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলাগামী ইরানি তেল ট্যাংকারের গতিপথ রোধ করার চেষ্টা করলে তার পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। রবিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

চিঠিতে জারিফ বলেন, ভেনিজুয়েলাগামী ইরানি তেল ট্যাংকারের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে নৌবাহিনী পাঠিয়েছে।

তিনি বলেন, ইরানি তেল ট্যাংকারের গতিরোধ করে দেয়ার যে হুমকি মার্কিন কর্মকর্তারা দিয়েছেন তা বেআইনি, বিপজ্জনক ও উসকানিমূলক। এ কাজ জলদস্যুতা ছাড়া আর কিছু নয় যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের বিপদ সৃষ্টি করবে।

গুতেরেসকে লেখা চিঠিতে জারিফ আরো বলেন, আমেরিকাকে বলদর্পিতা পরিহার করে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানাতে হবে এবং আন্তর্জাতিক পানিসীমায় নির্বিঘ্নে জাহাজ চলাচল করতে দিতে হবে।

চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, যুক্তরাষ্ট্র যে হুমকি সৃষ্টি করতে চাচ্ছে তার মোকাবিলায় ইরান উপযুক্ত ব্যবস্থা নেবে এবং এর যেকোনো পরিণতির দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে।

এদিকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী তেহরানে নিযুক্ত সুইস রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে একই রকম সতর্ক করে দিয়েছেন। ইরানের সতর্কবার্তা ওয়াশিংটনের কাছে পৌঁছে দেয়ার জন্য সুইস রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক না থাকায় তেহরানস্থ সুইস দূতাবাস ইরানে মার্কিন স্বার্থ দেখাশুনা করে। পার্স টুডে।