মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৫৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ইয়েমেন অভিমুখী ইরানের ২২টি জাহাজ আটকের অভিযোগ

অনলাইন ডেস্ক  সৌদি আরব যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনগামী ইরানের অন্তত ২২টি জাহাজ আটক করেছে বলে দাবি করা হয়েছে। ইয়েমেনের হুদাইদা বন্দরের এক কর্মকর্তার বরাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ দাবি করেছে।

সংবাদমাধ্যমটির দাবি, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান বন্দরে নোঙর করে রাখা এসব জাহাজে করে জ্বালানিপণ্য এবং খাদ্যসামগ্রী নেয়া হচ্ছিল।

হুদাইদা বন্দরের ওই কর্মকর্তা ইরনাকে জানান, জাহাজগুলোতে গ্যাসোলিন ও ডিজেলসহ পাঁচ লাখ টনের বেশি তেলজাত পণ্য, আট হাজার টনের বেশি গ্যাস, ১০ হাজার টন আটা এবং ৯ হাজার টন চাল ছিল। যদিও এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানাতে পারেনি ইরানের এ সংবাদ সংস্থাটি।

এদিকে রোববার রাতে এডেন উপসাগর এবং ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লা উপকূলে একটি জাহাজে হামলা হয়েছে বলে জানা গেছে।

ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন্সের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও আল অ্যারাবিয়া এ খবর জানিয়েছে।

ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন্স তাদের ওয়েবসাইটে দেয়া বিজ্ঞপ্তিতে বলেছে, সোমবার গ্রিনিচ সময় সাড়ে ১২টায় হামলা হয়। ওই এলাকা দিয়ে নিজেদের জাহাজ চলাচলের ওপর সতর্কতা জারি করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

করোনা পরিস্থিতির মধ্যেই গত ৮ এপ্রিল ইয়েমেন যুদ্ধে সৌদি আরব ও তার মিত্ররা একতরফা যুদ্ধবিরতি পালন করবে বলে ঘোষণা দেয়।

প্রসঙ্গত ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানাসহ গোটা দেশ দখল করলে ২০১৪ সাল থেকে ইয়েমেন সংঘাত শুরু হয়।

২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট যখন হুতিদের দমনে অভিযান পরিচালনা করে, তখন থেকে দেশটিতে সহিংসতার পরিমাণ বেড়ে যায়। এ সংঘাতের ফলে হাজার হাজার বেসমারিক ইয়েমেনি মারা যান।

এ ছাড়া সংঘর্ষের ফলে দেশটির মানবিক বিপর্যয় নেমে আসে। এতে লাখ লাখ মানুষ অনাহারে দিন কাটান।