বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:৩০
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

বিএমপি ডিসি (ট্রাফিক)খাইরুল আলমের সাথে সকাল সংবাদ পরিবারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) খাইরুল আলমের সাথে অনলাইন নিউজ পোর্টাল “সকাল সংবাদ” পরিবার বর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১২ জুন) দুপুর ১২ টায় নগরীর কালীবাড়ী রোড শিতলা খোলার মোড় ডিসি (ট্রাফিক)’র নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন,ট্রাফিক পুলিশের টি আই শামসুল আলম,সকাল সংবাদ নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক:সিহাব তোহা,যুগ্ম সম্পাদক:প্রিন্স তালুকদার, ক্রিড়া প্রতিবেদক: নাজমুস সাকিব, স্টাফ রিপোর্টার:মহিউদ্দিন খান শাওন প্রমুখ।
সভায় সকাল সংবাদ নিউজ পোর্টাল পরিবারের পক্ষথেকে ডিসি ট্রাফিক খাইরুল আলমকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় ডিসি (ট্রাফিক) খাইরুল আলম বিগত দিনে ট্রাফিক পুলিশের কর্মকান্ডের সাফল্য তুলে ধরে বলেন, নগরীকে যানজট মুক্ত নগরী করার লক্ষ্যে ট্রাফিক পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।বিগত দিনের যে কোন সময়ের চেয়ে বর্তমানে নগরীর পরিবেশ পরিস্থিতি উন্নতি লাভ করেছে।ট্রাফিক বিভাগ তথা পুলিশ প্রশাসনের নিরলস প্রচেষ্টার দরুন নগরীতে অপরাধ প্রবনতা অনেকটাই কমে গেছে।
পুলিশের এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।পরিশেষে তিনি সকাল সংবাদ নিউজ পোর্টালের ভূয়সী প্রশংসা করে এর উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন ,সংবাদ পত্র হচ্ছে সমাজের দর্পন।বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও জাতির উন্নয়নে সংবাদ পত্র যথেষ্ঠ ভুমিকা রাখতে পারে।