মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ৬:৫০
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

ডিএমপির ট্রাফিকের দায়িত্ব পেলেন আব্দুর রাজ্জাক

ডেক্সরিপোর্ট  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনারের দায়িত্ব পেয়েছেন মো. আব্দুর রাজ্জাক। পাশাপাশি তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে অতিরিক্ত কমিশনারের দায়িত্বও দেয়া হয়েছে। এটি ডিএমপির ট্রাফিকের সর্বোচ্চ পদ।

ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক কার্যালয় আদেশের মাধ্যমে এই পদায়ন করা হয়।

আদেশে বলা হয়, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক (উত্তর) মো. আব্দুর রাজ্জাক নিজ দায়িত্বের বাড়তি দায়িত্ব হিসেবে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হিসেবেও দায়িত্ব পালন করবেন।

ডিএমপি ট্রাফিকের সদ্যবিদায়ী অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদ সম্প্রতি সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে যোগদান করেছেন।