মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ৬:৪১
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পরিকল্পনামন্ত্রী

ডেক্সরিপোর্ট  সিলেটে যাওয়ার পথে নরসিংদীর রায়পুরা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় পরিকল্পনামন্ত্রীর পাজেরো গাড়ির সঙ্গে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কেউ হতাহত না হলেও মন্ত্রীর গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলাধীন নীলকুঠি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

পরিকল্পনামন্ত্রীকে বহনকারী গাড়িচালক মো. নেসার জানান, পরিকল্পনামন্ত্রী ত্রাণ দেওয়ার উদ্দেশে সিলেট যাচ্ছিলেন। প্রটোকলের গাড়িটি সামনেই ছিলো। মন্ত্রীর গাড়ি রায়পুরা উপজেলার নীলকুঠি বাসস্ট্যান্ডে পৌঁছালে ভৈরব থেকে নারায়ণগঞ্জগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মন্ত্রী অক্ষত অবস্থায় গাড়ি পরিবর্তন করে প্রটোকল নিয়ে পুনরায় সিলেট রওয়ানা হন।

মন্ত্রীর গাড়ির সঙ্গে ধাক্কা লাগা প্রাইভেটকারের চালক মো. আমজাদ বলেন, তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন থেকে যাত্রী নিয়ে ভৈরব যাচ্ছিলেন। ভৈরবের নিকটস্থল মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় (জগন্নাথপুর ব্রিজের আগে) পৌঁছালে পুলিশের ব্যারিকেট দেখে সেখানেই যাত্রী নামিয়ে দিয়ে পুনরায় নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। নীলকুঠি বাসস্ট্যান্ডের কাছে এসে পুলিশের প্রটোকলের গাড়ি দেখে হতচকিত হয়ে ব্রেক চাপলে বৃষ্টি ভেজা পিচে প্রাইভেটকারটি স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়িতে আঘাত করে।

এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন বলেন, এ দুর্ঘটনায় কেউ আহত হয়নি। মন্ত্রী সুস্থ আছেন এবং তিনি অন্য একটি গাড়িতে করে প্রটোকলসহ সিলেট সুনামগঞ্জের উদ্দেশ্যে পুনরায় রওযানা হয়ে গেছেন।

তিনি আরও বলেন, প্রাইভেটকারচালককে আটক করা হয়েছে। হাইওয়ে পুলিশ এলে তাদের কাছে চালক ও গাড়ি হস্তান্তর করা হবে।