অনলাইন ডেস্ক পাকিস্তানে থামছেই না করোনা সংক্রমন। দেশটিতে একদিনে ১ হাজার ৯৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৮৯৮ জন।
বুধবার (২০ মে) দেশটির স্বাস্থ্য বিভাগ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানায়, গত ২৪ ঘন্টায় সেখানে ১৩ হাজার ৯৬২ জনের করোনা পরীক্ষা করে ১ হাজার ৯৩২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এসময় মারা গেছে ৪৬ জন। এতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৫ জন।
গেল ২৪ ঘন্টায় ১৩ হাজার ৯৬২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এতে প্রায় দু হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে সিন্ধু প্রদেশে ১৭ হাজার ৯৪৭ জন মানুষ, পাঞ্জাবে ১৬ হাজার ৬৮৫ জন, খাইবার পাখতুনখাওয়াতে ৬ হাজার ৫৫৪ জন, বেলুচিস্তানে ২ হাজার ৮৮৫ জন , ইসলামাবাদে ১ হাজার ১শ ৩৮ জন, গিলগিত বালতিস্তানে ৫৫৬ এবং পাকিস্তান অধ্যুষিত কাশ্মিরে ১৩৩ জন রয়েছে।
তবে আশার খবর হলো এখন পর্যন্ত প্রাণঘাতী করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ১০১ জন মানুষ। এরই মধ্যে পর্যায়ক্রমে লকডাউন শিথিল শুরু করেছে পাকিস্তানে।