মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ১০:১৭
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

আম্ফানের তান্ডবে লন্ডভন্ড দিঘা

অনলাইন ডেস্ক  ভারতের পশ্চিমবঙ্গের দিঘায় ঢুকে পরেছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান। কলকাতার আলিপুর আবহাওয়া দফতর জানায়, স্থানীয় সময় দুপুর আড়াইটা নাগাদ আম্পামের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে যায়। ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিমি বেগে ঝড় বইছে দিঘা উপকূলে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কার্যত লন্ডভন্ড দশা এখন দিঘার। দিঘায় প্রবল ঝড় চলছে। ঝড়ের দাপটে দিঘা রেলস্টেশনের করোগেটেড শিট (চাল) উড়ে গিয়েছে।

ঝড়ের তাণ্ডবে ফুঁসছে সমুদ্র। ভয়াল রূপ ধারণ করেছে দিঘার সমুদ্র। সৈকতের গার্ডওয়াল টপকে ঢেউ উঠে আসছে রাস্তায়। ঝড়ের সঙ্গেই চলছে তুমুল বৃষ্টি। অন্যদিকে কাকদ্বীপেও চলছে প্রবল ঝড়। ঘণ্টায় ১৬৭ কিমি বেগে ঝড় হচ্ছে কাকদ্বীপে। দিঘা, রামনগর, মন্দারমনি, কাঁথি, হলদিয়ার বিভিন্ন এলাকায় ছোট বড় গাছ পড়ে রাস্তা অবরুদ্ধ হয়েছে। মন্দারমনিতে কয়েকটি হোটেলে জল ঢুকে গেছে।

এদিকে কলকাতায় এখন ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০৫ কিলোমিটার। কলকাতার বিভিন্ন জায়গায় ভেঙে গেছে ট্রাফিক সিগন্যাল। ইতোমধ্যেই কলকাতার অন্তত ১৮টি জায়গায় গাছ পড়ে গেছে। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্ন থেকে বিপজ্জনক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। কলকাতায় সব ফ্লাইওভার বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে আম্পানের প্রভাবে রাজ্যের সাত জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।