মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ১১:১৮
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

কলকাতায় ৫০০০ বাড়ি গুঁড়িয়ে দিয়েছে আম্পান

অনলাইন ডেস্ক  প্রলয়ঙ্করী সুপার সাইক্লোন আম্পান শুরুতেই উত্তর চব্বিশ পরগনায় ৫০০০ কাঁচা বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। কলকাতায় ১১০ কিলোমিটার বেগে কলকাতায় আছড়ে পড়েছে ভয়ংকর আম্পান। মিনিটে মিনিট ভয়ংকর রূপ নিচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ এর খবরে বলা হয়েছে, মারাত্মক জোরে হাওয়া, বৃষ্টিতে নাজেহাল কলকাতা, দুই ২৪ পরগনা ও মেদিনীপুর। ইতোমধ্যেই শহরের বহু রাস্তায় গাছপালা ভেঙে পড়েছে। তুফান হাওয়ায় তটস্থ ঘরবন্দি মানুষ৷

স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় ঝড়ের বেগ থাকবে ১২০ থেকে ১৩০ কিমি প্রতি ঘণ্টায়। ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এ ঘূর্ণিঝড়ে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় সবচেয়ে ভয়ংকর হতে চলেছে আম্পান। ঘণ্টায় এর গতিবেগ থাকতে পারে ১৬০ কিমি ।

এদিকে সুন্দরবনের একাংশ, মোংলা ও সাতক্ষীরা হয়ে বাংলাদেশের উপকূলে পার হয়েছে আম্পান। বাংলাদেশের উপকূলে গতিবেগ কমে ঘণ্টায় ৯০ কিলোমিটার।