মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, বিকাল ৫:১০
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে করোনার পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সিং উন্মোচন

ডেক্সরিপোর্ট  প্রাণঘাতি করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সিং উন্মোচন করেছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপির নির্দেশনায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে বাস্তবায়নাধীন পাট বিষয়ক মৌলিক ও ফলিত গবেষণা প্রকল্প এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় যৌথভাবে সংক্রমিত করোনার সাতটি নমুনা ভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সিং শেষ করেছে।

জিনোমের তথ্যসমূহ জিআইএসএইড এ জমা দেওয়ার পাশাপাশি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) কৃষি মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে আরো জানানো হয়, উন্মোচিত জিনোম তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সিকোয়েন্স সমূহের সাথে সৌদি আরব, রাশিয়া, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সিকোয়েন্সের মিল রয়েছে। উন্মোচিত জিনোম সিকোয়েন্সের একটি জিনোমের ক্ষেত্রে ৭টি স্থানে, দুটিতে ৫টি স্থানে এবং চারটিতে ৪টি স্থানে মিউটেশন বা পরিবর্তন লক্ষ্য করা গেছে।

এছাড়া বিশেষভাবে উল্লেখ্য যে, ৫১১ এবং ৫১৭ নং নমুনার সিকোয়েন্সে একই স্থানে ৩৪৫ বেইসপেয়ারের ডিলিশন পরিলক্ষিত হয়, যা সিঙ্গাপুরের কিছু জিনোমের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে।

বর্তমানে উন্মোচিত জিনোম সিকোয়েন্সের অধিকতর বিশ্লেষণের কাজ চলমান রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। উন্মোচিত এ সিকোয়েন্স তথ্য ডায়াগনস্টিক টেস্টগুলোর ডিজাইন, মূল্যায়ন করা ও চলমান করোনা প্রাদুর্ভাব দমনে সম্ভাব্য বিকল্প পন্থা শনাক্তকরণে সহায়ক হবে বলে আশা করা হয়।