মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনা যুদ্ধে জীবন দিলেন আরেক পুলিশ সদস্য

ডেক্সরিপোর্ট  মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের আরেক সদস্য। করোনা প্রতিরোধ যুদ্ধে এ সম্মুখযোদ্ধা হলেন কনস্টেবল মো. মোখলেছুর রহমান। তিনি চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদরকোর্টে কর্মরত ছিলেন।

তার বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তার মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১০ বীর সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন।