মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ১১:০২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের সব মসজিদে ৫ হাজার করে টাকা দিচ্ছে সরকার

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাসের মহামারির মধ্যে দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাওয়া দেশের প্রায় আড়াইলাখ মসজিদের প্রতিটিতে পাঁচ হাজার টাকা করে অনুদান দিচ্ছে সরকার।

দেশের দুই লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদের জন্য ১২২ কোটি দুই লাখ ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রতিটি মসজিদ পাঁচ হাজার হারে এ অনুদান পাবে। ইসলামিক ফাউন্ডেশন এ টাকা বিতরণ করবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে,বিশ্বব্যাপী বিরাজমান করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানাবিধ কারণে দেশের মসজিদগুলাতে মুসল্লিরা স্বাভাবিকভাবে ইবাদত করতে পারছে না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় হ্রাস পেয়েছে । ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় চালানো কঠিন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বিদ্যমান পরিস্থিতিতে মসজিদসমূহের আর্থিক অসচ্ছলতা দূর করতে প্রত্যেক মসজিদের অনুকূলে পাঁচ হাজার টাকা হারে অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন। জরুরি ভিত্তিতে অনুদানের অর্থ বিতরণ করে ১৫ জুনের মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।

তালিকাভুক্ত মসজিদের অনুকূলে যথাযথ প্রাপ্তিস্বীকার করে অনুদানের অর্থ বিতরণ নিশ্চিত করতে হবে। প্রাপ্তি স্বীকারপত্রসহ অন্যান্য কাগজপত্র নিরীক্ষার জন্য যথাযথভাবে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়সমূহে সংরক্ষণ করতে হবে।

অনুমোদিত তালিকায় কোনও প্রকৃত মসজিদের তথ্য বাদ পড়ে থাকলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যয়নসহ তালিকায় অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় অতিরিক্ত বরাদ্দের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর পাঠাতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি করোনাভাইরাস পরিস্থিতিতে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে দেশের সব মসজিদগুলোতে অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অর্থ অনুমোদনের ফলে তার সেই প্রতিশ্রুতি বাস্তব করা হচ্ছে।