বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ৪:০৩
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনা যুদ্ধে ১১তম পুলিশ সদস্যের মৃত্যু

ডেক্সরিপোর্ট  প্রানঘাতি মহামারি করোনাভাইরাস আরও এক পুলিশ সদস্যের প্রাণ কেড়ে নিয়েছে। এই নিয়ে করোনা যুদ্ধে ১১তম পুলিশ সদস্যের মৃত্যু হলো। মারা যাওয়া এ পুলিশ সদস্য হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নায়েক মোহাম্মদ আল মামুন-রশিদ।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে রাজধানী রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নায়েক মামুনকে বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করা হলেও তাকে ধরে রাখা যায়নি।

সোহেল রানা বলেন, দেশ ও মানুষের সেবা একটি বিরল সুযোগ। এই সুযোগটি বাংলাদেশ পুলিশের দুই লাখ দেশপ্রেমী সদস্য মনে-প্রাণে সর্বান্তকরণে কাজে লাগাচ্ছে। দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার জন্য জীবন বাজি রেখে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশের সদস্যরা। ইতিমধ্যে প্রায় ৩ হাজার ৩০০ (৩ হাজার ২৩৫) সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১১ জন গর্বিত দেশপ্রেমিক পুলিশ সদস্য আত্মত্যাগ করেছেন।

তিনি বলেন, এই তালিকায় ১১তম অর্থাৎ সর্বশেষ আত্মদানকারী পুলিশ সদস্য হচ্ছেন- ঢাকা মহানগর পুলিশের নায়েক মো. আল মামুনুর রশিদ। তিনি ডিএমপির পরিবহন বিভাগে কর্মরত ছিলেন।

তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি থানায়। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।