ডেক্সরিপোর্ট লাহোর থেকে করাচি যাওয়ার পথে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমান। শুক্রবার (২২ মে) দেশটির করাচি শহরে এক আবাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
বিমানটি আবাসন এলাকায় ভেঙ্গে পড়ায় অন্তত চারটি বাড়িও বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ৮৩০৩ নম্বরের এ বিমানটিতে ৯৯ জন যাত্রী এবং ৮ জন স্ক্রু ছিলেন।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি এয়ারবার এ৩২০ মডেলের বিমান প্রায় ১০০ যাত্রী নিয়ে করাচিতে বিধ্বস্ত হয়েছে। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মুখপাত্র আব্দুল সত্তার এ দূর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। যাত্রীরা সবাই লাহোর থেকে করাচিতে যাচ্ছিলেন বলে জানান তিনি।
তবে এখনো হতাহতের কোনো খবর নিশ্চিত করা সম্ভব হয়নি। যাত্রীদের পূর্ণাঙ্গ বিবরণ জানার চেষ্টা চলছে। এছাড়া পাকিস্তান সেনাবাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গেছে।