সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:২৬
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

পটুয়াখালী পৌরসভার মেয়র করোনায় আক্রান্ত

পটুয়াখালী প্রতিনিধি  মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পটুয়াখালী পৌর সভার মেয়র মহিউদ্দিন আহমেদ ।

জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, বৃহস্পতিবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনাভাইস পজেটিভ আসে।

এছাড়া জেলায় নতুন করে আরও ৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে পটুয়াখালীতে আক্রান্তের সংখ্যা ৪০ জনে দাঁড়াল।

সিভিল সার্জন জানান, পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় পৌর মেয়রসহ ৬ জন আক্রান্ত হয়েছেন। বাকিদের মধ্যে পটুয়াখালী জেনারেল হাসপাতালের ২ জন, দুমকিতে ২ জন ও মির্জাগঞ্জে ১ জন রয়েছেন।
“আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ২৩ জন সম্পূর্ণ সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন। আর তিন জন মারা গেছেন।”

বর্তমানে এদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ১৪ জন ও ৫১০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানান সিভিল সার্জন।