সোমবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:৩৫
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

ডেক্সরিপোর্ট  স্বাস্থ্যবিধি অমান্য করায় বরিশাল নগরীর ৬টি ব্যাবসায়ীক প্রতিষ্ঠান এবং ১৪ ক্রেতাকে ৫০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকাল থেকে দুপুর পরযন্ত ‍এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এবং আতাউর রাব্বী।

অভিযানকালে স্ত্রী সন্তানসহ পরিবারের সকল সদস্যদের নিয়ে একসঙ্গে কেনাকাটায় আসার মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি করায় ১৪ ক্রেতাকে ৫০০ টাকা করে ৭ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

একাধিকবার সতর্ক করা স্বত্তেও স্বাস্থ্যবিধি না মানা এবং গির্জামহল্লা এলাকায় শাটার বন্ধ অবস্থায় ভেতরে ২৫-৩০ জন ক্রেতা সমাগম করায় বৈশাখি কাপড়ের দোকান মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং দোকানটি সিলগালা করা হয়।

অপরদিকে নগরীর গির্জামহল্লা, চকবাজার, পুলিশ লাইন ও ফলপট্টি এলাকায় ৫টি দোকানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। অভিযান চলাকালে আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করে র‍্যাব-৮ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।