সোমবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:৩৪
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

বরিশালে করোনায় আক্রান্ত ৭ পুলিশ সদস্যকে রাজারবাগ হাসপাতালে প্রেরণ

ডেক্সরিপোর্ট  মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৭ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও পর্যাপ্ত পথ্য প্রদান সহ কেন্দ্রীয় রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা বরিশাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন।

শুক্রবার (২২ মে) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম ব্রিফিং পূর্বক প্রেরণ করেন।

এসময় সহকারী পুলিশ কমিশনার (ফোর্স এন্ড ট্রাফিক) মোঃ মাসুদ রানা সহ পুলিশ লাইন্স এ কর্মরত অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আক্রান্ত সম্মুখ যোদ্ধাগণ সকলের আন্তরিক দোয়া প্রার্থী যেন, সুস্থ হয়ে পুনরায় জনগণের সেবায় নিয়োজিত থাকতে পারেন সে আশাবাদ ব্যক্ত করেন অন্যান্য পুলিশ সদস্যগণ।