রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:০৯
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

শেরপুরে করোনায় পুলিশসহ নতুন আক্রান্ত সাতজন

ডেক্সরিপোর্ট  শেরপুরে নতুন করে তিন পুলিশ সদস্যসহ আরও সাতজন করোনাভাইরাসে (কোভিড–১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা হলো ২১ জন। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৫ জনে। জেলার সিভিল সার্জন ডা. আনওয়ারুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে শেরপুরে সদর থানার ৩ পুলিশ সদস্য ও এক পুলিশ সদস্যের পাঁচ বছরের শিশু ছেলে, শেরপুর জেলা সদর হাসপাতালের ১ স্বাস্থ্যকর্মী, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ১ স্বাস্থ্যকর্মী ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের এক স্টাফ রয়েছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার ৩ দফায় শেরপুরের ১৩০টি নমুনা পরীক্ষায় নতুন এই সাতজনের ‘কভিড-১৯ পজিটিভ’ ধরা পড়ে।

শনিবার সকালে জেলার সিভিল সার্জন ডা. এ.কে.এম আনওয়ারুর রউফ জানান, এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৭৫ জন। এর মধ্যে ৩২ জন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন একজন।

তিনি আরও জানান, জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১ হাজার ৮৫৮, পরীক্ষা হয়েছে ১ হাজার ৬৬৭। এখনও পরীক্ষার জন্য ১৯১টি নমুনা অপেক্ষমান রয়েছে।