রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

লাদাখে মুখোমুখি ভারত ও চীনের সেনাবাহিনী

অনলাইন ডেস্ক  পূর্ব লাদাখে সীমান্তরেখার বেশ কিছু অঞ্চলে ভারত ও চীনের সেনা সদস্যরা মুখোমুখি অবস্থান নিয়েছে। ২০১৭ সালে ডোকলাম সংকটের পর এবারই সীমান্তে দু’দেশের সবচেয়ে বড় সেনা মোতায়েনের ইঙ্গিত মিলেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শীর্ষস্থানীয় সেনাসূত্রের বরাত দিয়ে বলছে, প্যানগং সো ও গালওয়ান উপত্যকায় শক্তি বাড়িয়েছে ভারতীয় সেনারা। ওই দুই অঞ্চলে দুই হাজার থেকে আড়াই হাজার চীনের সেনাও মোতায়েন করা হয়েছে।
নামপ্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ সেনা কর্মকর্তা এনডিটিভিকে বলেন, ভারতীয় সেনার শক্তি এই অঞ্চলে যথেষ্ট বেশি রয়েছে। ভারতীয় সীমান্তের বহু উল্লেখযোগ্য স্থান অতিক্রম করার অভিযোগ রয়েছে চীনা সেনাদের বিরুদ্ধে। যা উদ্বেগ বাড়িয়েছে ভারতীয় সেনাদের।

এই পরিস্থিতিতে ভারতের উত্তরাঞ্চলের সাবেক সেনা কমান্ডার জেনারেল ডিএস হুদা বলেম, বিষয়টা গুরুতর। এটা কোনও সাধারণ সীমা লঙ্ঘন নয়ন ।তার মতে গালওয়ানের মতো এলাকায় সীমান্ত অতিক্রম উদ্বেগের বিষয়। কেননা ওই সীমান্তরেখায় কোনও সমস্যা নেই।

কৌশলগত বিষয়ের বিশেষজ্ঞ রাষ্ট্রদূত অশোক কে কান্ঠা বলেন, পরিস্থিতি যথেষ্ট অস্বস্তির। বেশ কিছু জায়গায় চীনা সেনা সীমান্তরেখা লঙ্ঘন করেছে। যা উদ্বেগ বাড়াচ্ছে। তার দাবি, এটা রুটিনমাফিক সীমান্ত লঙ্ঘন নয়।

৫ মে চীনা সেনা ও ভারতীয় সেনার মধ্যে সংঘর্ষের পর থেকেই পূর্ব লাদাখের পরিস্থিতি ক্রমেই খারাপ হয়েছে। ওইদিন ভারতীয় ও চীনা সেনা সংঘর্ষে লিপ্ত হয়েছিল লোহার রড, লাঠি নিয়ে। এমনকি পাথর ছোড়াও হয়েছিল। আহত হয়েছিলেন উভয়পক্ষের সেনারাই।

২০১৭ সালে ডোকলামে দু’দেশের সেনার মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল।